
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক তৌফিক শেখের গায়েবানা জানাজাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে জানাজা শুরুর সময় পুলিশের পাল্টা ধাওয়ার ঘটনায় কর্মসূচি পণ্ড হয়ে যায়। এ সময় জানাজাস্থলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোহাম্মদ আলী নাসের খান।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, তৌফিক শেখের গায়েবানা জানাজায় অংশ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন। জানাজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উপস্থিত লোকজন ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং জানাজার কর্মসূচি বাধাগ্রস্ত হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের ধাওয়ার কারণ, ঘটনার বিস্তারিত তাতক্ষনিক জানা যায়নি।
নিজস্ব সংবাদ : 









