ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি: ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিতে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭-এর ফুটবল বাছাই পর্ব। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইউনিয়নের ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বাছাই পর্বের প্রথম উদ্বোধনী ফুটবল খেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মাস্টার, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল হোসেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা, শফিক সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সুপ্ত ক্রীড়াপ্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খেলায় প্রধান অতিথি জয়নাল আবেদীন রিজভীর উপস্থিতি তরুণ খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, সুস্থ বিনোদন এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার সুযোগ তৈরি হয়।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মধ্য দিয়ে ভাওয়ালগড় ইউনিয়নে ফুটবলের চর্চা আরও বিস্তৃত হবে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

আপডেট সময় ০১:১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬