ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধান ও উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

শুক্রবার (৩০ অক্টোবর) মুন্সিপাড়ার জনগণ ও গাজীপুর সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে স্থানীয় বিভিন্ন সমস্যা ও এর প্রতিকার নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।

সভায় শওকত হোসেন সরকার বলেন, মুন্সিপাড়ার পুকুরটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুকুরটি সংস্কার করে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, মাদ্রাসা ও গোরস্থানের উন্নয়ন এবং চারপাশের চারটি সড়ক প্রশস্তকরণের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, এলাকার মানুষের সমস্যা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। নাগরিকদের ভোগান্তি কমাতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় কাজ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার দীর্ঘদিনের নানা সমস্যা তুলে ধরেন। বিশেষ করে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, সড়কের বেহাল অবস্থা, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় নাগরিক সুযোগ-সুবিধার ঘাটতি নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা। প্রধান অতিথি এসব সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবদুল করিম, সদর মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন নাসির, সাবেক জেলা ছাত্রদল নেতা মো. মোস্তফা নিনা, সদর মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বাপ্পি দে, সাবেক মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার মোনায়েম এবং ২৬ নং ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও গাজীপুর সদর মেট্রো থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি মো. আবুল হোসেন মাইজভাণ্ডারী।

মুন্সিপাড়া জামে মসজিদ ও ২৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আকছার উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী অংশ নেন।

সভায় প্রধান অতিথির দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতিতে এলাকাবাসীর মধ্যে আশাবাদ সৃষ্টি হয়। তারা মুন্সিপাড়ার দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলোর কার্যকর সমাধান এবং প্রতিশ্রুত উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন

আপডেট সময় ০৪:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬