ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

জানুয়ারির শুরুতেই রেমিট্যান্সে উল্লম্ফন, তিন দিনে এলো ২৮৮ মিলিয়ন ডলার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

চলতি জানুয়ারির শুরুতেই প্রবাসী আয়ে বড় ধরনের ইতিবাচক বার্তা মিলেছে। মাসের প্রথম তিন দিনেই দেশে এসেছে ২৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় তিন হাজার ৫১৩ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত বছরের জানুয়ারির প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১ কোটি ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৭ দশমিক ১০ শতাংশ। অর্থনীতির জন্য এ প্রবৃদ্ধিকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ১ জুলাই থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৬৫৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল এক হাজার ৩৯৮ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্সে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ।

অর্থনীতিবিদদের মতে, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি, সরকারের নগদ প্রণোদনা এবং হুন্ডি দমনে কঠোর অবস্থান রেমিট্যান্স বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলছে। রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতেও সহায়ক হবে বলে মনে করছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

জানুয়ারির শুরুতেই রেমিট্যান্সে উল্লম্ফন, তিন দিনে এলো ২৮৮ মিলিয়ন ডলার

আপডেট সময় ০৩:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬