ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী Logo গাজীপুরে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করার ঘোষণা প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডা. কামরুল ইসলাম

গাজীপুরে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করার ঘোষণা প্রশাসক শওকত হোসেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ শিশু-কিশোর ও তরুণদের মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। তিনি বলেছেন, সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ বাস্তবায়নে কাজ করছে সিটি কর্পোরেশন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা মেট্রো থানার ৩৫ নং ওয়ার্ডে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাছা মেট্রো থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান।

শওকত হোসেন সরকার আরও বলেন, তরুনরা খেলাধুলায় আগ্রহী হলে মাদক ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতেও সহায়তা করে। তাই সন্তানদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলার প্রতিও আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও স্পোর্টিং ক্লাবগুলোর খেলাধুলার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এবং ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করতে সিটি কর্পোরেশন কাজ করছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আয়োজকেরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়ক। পাশাপাশি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড

error: Content is protected !!

গাজীপুরে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করার ঘোষণা প্রশাসক শওকত হোসেন

আপডেট সময় ০৪:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬