ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

সঞ্চয়পত্রের মুনাফা আবারও কমাল সরকার: সর্বোচ্চ ১০.৫৯%, সর্বনিম্ন ৮.৭৪ শতাংশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৩৩৮ বার পড়া হয়েছে

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত বিভিন্ন সঞ্চয় কর্মসূচির মুনাফার হার আবারও কমিয়ে পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৫৯ শতাংশ এবং সর্বনিম্ন ৮ দশমিক ৭৪ শতাংশ। এর আগে গত জুলাই মাসেও সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছিল।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন মুনাফার হার ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে।

নতুন আদেশে বিনিয়োগের পরিমাণ অনুযায়ী মুনাফার হারে পার্থক্য রাখা হয়েছে। ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগে তুলনামূলকভাবে বেশি মুনাফা পাওয়া যাবে। তবে এই সীমার বেশি বিনিয়োগ করলে মুনাফার হার কমে আসবে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদ শেষে আগে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা ছিল ১১ দশমিক ৯৩ শতাংশ। নতুন সিদ্ধান্তে তা কমিয়ে ১০ দশমিক ৫৪ শতাংশ করা হয়েছে। একই সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা ১১ দশমিক ৮০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪১ শতাংশে।

পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফা ছিল ১১ দশমিক ৯৮ শতাংশ, যা কমিয়ে ১০ দশমিক ৫৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর বেশি বিনিয়োগে মুনাফা ১১ দশমিক ৮০ শতাংশ থেকে কমে হবে ১০ দশমিক ৪১ শতাংশ।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফা ১১ দশমিক ৮৩ শতাংশ থেকে কমে হয়েছে ১০ দশমিক ৪৪ শতাংশ। বেশি বিনিয়োগে মুনাফা কমে ১০ দশমিক ৪১ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়া তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা ১১ দশমিক ৮২ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৪৮ শতাংশ এবং বেশি বিনিয়োগে ১১ দশমিক ৭৭ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৪৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ জুলাইয়ের আগে ইস্যু করা সব জাতীয় সঞ্চয় স্কিমে ইস্যুকালীন সময়ের মুনাফার হারই প্রযোজ্য থাকবে। তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে পুনর্বিনিয়োগের তারিখে কার্যকর মুনাফার হার প্রযোজ্য হবে।

এদিকে সরকার জানিয়েছে, বাজার পরিস্থিতি বিবেচনায় ছয় মাস পর আবারও সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

সঞ্চয়পত্রের মুনাফা আবারও কমাল সরকার: সর্বোচ্চ ১০.৫৯%, সর্বনিম্ন ৮.৭৪ শতাংশ

আপডেট সময় ১২:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬