ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo মাস্টারবাড়ী বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ Logo রাজস্ব সেবায় নতুন দিগন্তে গাজীপুর সিটি কর্পোরেশন ,ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স অটোমেশন সফট লঞ্চ Logo পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন

পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সাহসিকতা, পেশাদারিত্ব ও সেবার অনন্য স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’য় ভূষিত হয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিনেশন (পিবিআই)সুযোগ্য পুলিশ সুপার রকিবুল আক্তার,গাজীপুর। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মানজনক পদক প্রদান করা হয়েছে।ক্লুলেস মার্ডার ও ভয়ানক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঠিক তদন্ত ও আসামি গ্রেফতার করে সফলতা এনেছেন তিনি।

তাঁর সুদক্ষ নেতৃত্ব, কঠোর জিরো টলারেন্স নীতি ও সময়োপযোগী দিক-নির্দেশনায় জিএমপি তে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি হয়েছে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চাঞ্চল্যকর অপরাধ দমনে তাঁর নেওয়া সাহসী পদক্ষেপ ইতোমধ্যে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একজন সৎ, বিনয়ী, মানবিক ও অত্যন্ত পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি ফোর্সের ভেতরে-বাইরে সকলের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে জিএমপি এখন শুধু একটি পুলিশ ইউনিট নয়, বরং জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

এই গৌরবময় অর্জনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মীবৃন্দ, আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সবাই ভূয়সী প্রশংসার পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

error: Content is protected !!

পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর

আপডেট সময় ১২:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬