
গাজীপুরের ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবু তাহের মুসল্লী, আলহাজ্ব ফজলুল হক মুসল্লী এবং কলেজের নবনির্বাচিত সভাপতি মো. এমদাদুল হক মুসল্লী।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-কানুন ও শৃঙ্খলা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রস্তুতির পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 


















