ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo মাস্টারবাড়ী বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ Logo রাজস্ব সেবায় নতুন দিগন্তে গাজীপুর সিটি কর্পোরেশন ,ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স অটোমেশন সফট লঞ্চ Logo পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন

মাস্টারবাড়ী বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

গাজীপুরের ঐতিহ্যবাহী মাস্টারবাড়ী বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মাস্টারবাড়ী বাজারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। বিগত কমিটির আহ্বায়ক সেকেন্দার আলী মন্ডল ও সদস্য সচিব হাজী সালাউদ্দিন আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব অর্পণ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও সাবেক প্রভাষক এ কে এম আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মেহেদি হাসান বুলবুল, বিগত কমিটির আহ্বায়ক সেকেন্দার আলী মন্ডল ও সদস্য সচিব হাজী সালাউদ্দিন। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন হাসান উদ্দিন মেম্বার, মো. আব্দুল মোতালেব মাস্টার, আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর মাস্টারবাড়ী বাজার কমিটির ত্রি-বার্ষিক (২০২৬-২০২৯) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক প্রভাষক এ কে এম আবু সাঈদ। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন বিগত কমিটির আহ্বায়ক সেকেন্দার আলী মন্ডল ও সদস্য সচিব হাজী সালাউদ্দিন।

নির্বাচন চলাকালে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সদর মেট্রো থানার ওসি আমিনুল ইসলাম ও উপ-পুলিশ কমিশনার নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে দেখে সন্তোষ প্রকাশ করেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন আমজাদ হোসাইন। সহসভাপতি (১) মো. এমদাদুল হক, সহসভাপতি (২) মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদি হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, ক্রীড়া সম্পাদক মো. রিফাত হোসেন, দপ্তর সম্পাদক মো. আবুল কালাম জুয়েল, ধর্মবিষয়ক সম্পাদক মো. এরশাদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী এবং প্রচার সম্পাদক ফুল মিয়া সরকার নির্বাচিত হয়েছেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. সিরাজুল ইসলাম, মো. সাদেক, মো. মমিন উদ্দিন, মো. আলী এরশাদ ও মো. আ. কাদির।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষে নতুনভাবে নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী তিন বছরের জন্য মাস্টারবাড়ী বাজার কমিটির কার্যক্রম পরিচালনা করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

error: Content is protected !!

মাস্টারবাড়ী বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

আপডেট সময় ১১:৫৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬