ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

বাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি আব্দুর রহমান ও সম্পাদক  জহিরুল ইসলামের নেতৃত্বে আনন্দ মিছিল 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

আক্তার হোসাইন: গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির পক্ষ থেকে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে গাজীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি লাভলু ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেমকে নতুন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

​বাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান ও সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষ অংশ নেন। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

​সমাবেশে নবগঠিত বাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান বলেন, “আমি এক দিনে আজকের এই জায়গায় আসিনি।তৃণমূলের বিভিন্ন ধাপ পার হয়ে রাজনীতির মাঠ থেকে উঠে এসেছি। তৃণমূলের আন্দোলন-সংগ্রামে শ্রমজীবী মানুষের সাথে থেকে কাজ করার পর আজ দল আমাকে বাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতির দায়িত্ব দিয়েছে।”

​তিনি আরও বলেন, “আমাদের প্রিয় নেতা, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন এবং সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি লাভলু ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা রক্ষা করব। তৃণমূল থেকে উঠে আসা প্রতিনিধি হিসেবে বাড়িয়া ইউনিয়নের খেটে খাওয়া সাধারণ মানুষের অধিকার আদায় ও এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখব।”

​বক্তব্যের শেষে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

নবগঠিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, “আমাদের ওপর অর্পিত এই দায়িত্ব আমরা অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে পালন করব। বাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলকে সুসংগঠিত করে রাজপথে দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করাই আমাদের মূল লক্ষ্য। শ্রমিক ভাইদের অধিকার আদায়ে ও দলের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

বাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি আব্দুর রহমান ও সম্পাদক  জহিরুল ইসলামের নেতৃত্বে আনন্দ মিছিল 

আপডেট সময় ০৩:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬