ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে পুকুরে নেমে আবর্জনা পরিষ্কার করলেন এমপি রনি, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo মানুষের সেবায় নিবেদিত দুই নেতা আবু তাহের মুসুল্লি ও ফজলুল হক মুসুল্লি, নির্বাচনী মাঠে উন্নয়ন ও আস্থার বার্তা Logo পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কালিয়াকৈরে বিএনপির মিছিল সমাবেশ Logo ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo মাস্টারবাড়ী বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ Logo রাজস্ব সেবায় নতুন দিগন্তে গাজীপুর সিটি কর্পোরেশন ,ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স অটোমেশন সফট লঞ্চ Logo পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

গাজীপুরে পুকুরে নেমে আবর্জনা পরিষ্কার করলেন এমপি রনি, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ডেঙ্গু ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং গাজীপুর সিটিকে ক্লিন-গ্রিন সিটিতে রূপান্তরের লক্ষ্যে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ ছায়াবীথি এলাকার সরকারি মহিলা কলেজের পাশে মধ্যপাড়া পুকুরে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনির উদ্যোগে এবং বিডি ক্লিনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে এমপি রনি নিজেই পুকুরে নেমে ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার করেন। একই সঙ্গে ভেকু দিয়ে পুকুরের বিভিন্ন অংশ থেকে জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. মো: শহীদুজ্জামান, আহম্মেদ আলী রুশদী, অ্যাড মেহেদী হাসান এলিস, আ.ক.ম মোফাজ্জল হোসেন, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, অ্যাড শফিকুল হক মিলু, শাহাদাত হোসেন শাহীন, নাজমুল খন্দকার সুমন, নাজুক আহমেদ, শেখ ফাইয়াজ বিন ফয়েজ প্রবাল, রোহানুজ্জামান শুক্কুরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
পাশাপাশি বিডি ক্লিনের সদস্যরাও সক্রিয়ভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হন।

আয়োজকরা জানান, অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলে রাখা পুকুর, ডোবা ও জলাশয় এডিস মশার প্রজননের উপযোগী পরিবেশ তৈরি করে। তাই ডেঙ্গু প্রতিরোধে জলাশয় ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

এ সময় অংশগ্রহণকারীরা পুকুর ও জলাশয়কে বর্জ্যমুক্ত রাখার আহ্বান জানান। একই সঙ্গে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পুকুরে নেমে আবর্জনা পরিষ্কার করলেন এমপি রনি, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

error: Content is protected !!

গাজীপুরে পুকুরে নেমে আবর্জনা পরিষ্কার করলেন এমপি রনি, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০৪:১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬