ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গভীর রাতে শীতার্তদের পাশে জেলা প্রশাসন, গাজীপুর শহরে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ০৮:২৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৪৯২ বার পড়া হয়েছে

তীব্র শীতের কনকনে রাতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গাজীপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন।

শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে থাকা দরিদ্র ও ভাসমান মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। গভীর রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে জেলা প্রশাসক নিজ হাতে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তারা জানান, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্বের অংশ এবং শীত মৌসুমে এই সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতের তীব্রতা বৃদ্ধি পেলে  পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। মানবিক এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন উপকারভোগীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গভীর রাতে শীতার্তদের পাশে জেলা প্রশাসন, গাজীপুর শহরে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

আপডেট সময় ০৮:২৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫