ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

গাজীপুরে হানি ট্র্যাপের মূলহোতা তানজিলা তাবাসসুম গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে পুলিশ কর্মকর্তাদের হানি ট্র্যাপে ফেলার অভিযোগে তানজিলা তাবাসসুম (২৪) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তানজিলার অন্য নাম সুইটি ও হ্যাপী।

পুলিশ জানায়, গ্রেপ্তার তানজিলা মুন্সিগঞ্জের লৌহজং থানার পয়সা পশ্চিম পাড়া গ্রামের মৃত রুবেল মিয়ার মেয়ে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকা ছাড়াও ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসবাস করে একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক পরিচালনা করতেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আইনি সহায়তার প্রলোভন দেখিয়ে তিনি বিভিন্ন পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন। পরবর্তীতে পরিকল্পিতভাবে তাদের হানি ট্র্যাপে ফেলে সামাজিক ও পেশাগতভাবে বিতর্কিত করার চেষ্টা চালাতেন। এসব অভিযোগের ভিত্তিতে ঢাকার বিভিন্ন ইউনিট ও গাজীপুর পুলিশ সমন্বিতভাবে তদন্ত শুরু করে।

জিএমপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, অভিযুক্ত চক্রের লক্ষ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল দুর্বল করা এবং চেইন অব কমান্ডে বিভ্রান্তি সৃষ্টি করা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিলার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা এ ধরনের অপচেষ্টা প্রতিরোধে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তারের পর তানজিলা তাবাসসুমকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হেফাজতে রাখা হয়েছে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ আরও জানায়, হানি ট্র্যাপের মাধ্যমে কোনো পুলিশ কর্মকর্তার সামাজিক বা পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ হলে তা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারত। সে কারণেই দ্রুত ও সমন্বিত অভিযানের মাধ্যমে মূলহোতাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

জিএমপির পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনার সূত্র ধরে সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদেরও শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

গাজীপুরে হানি ট্র্যাপের মূলহোতা তানজিলা তাবাসসুম গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫