
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আঙ্গুটিয়াচালায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং অনুদান প্রদান করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম। এসময় সাথে ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের মুসুল্লী
মঙ্গলবার (২০ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক আয়োজন ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপে অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদানের এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
নিজস্ব সংবাদ : 










