ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

ভবানীপুরে ভাওয়ালগড় চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিকের নির্বাচনী জনসভা, মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুরের শান্তি পল্লিতে হযরত বেলাল (রা.) মসজিদের সামনে পাক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক। এ সময় তিনি অতীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালনকালে অসমাপ্ত থেকে যাওয়া উন্নয়নকাজ আগামী দিনে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় হযরত বেলাল (রা.) মসজিদের প্রতিষ্ঠাতা মসজিদের উন্নয়নকাজ এগিয়ে নিতে একটি পানির পাম্প, একটি আইপিএস এবং এক হাজার ইট দেওয়ার দাবি জানান। মসজিদের প্রয়োজনীয় এসব সামগ্রী সরবরাহের দাবি শুনে আবু বকর সিদ্দিক যথাসম্ভব তা পূরণের আশ্বাস দেন।

জনসভায় আবু বকর সিদ্দিক বলেন, নির্বাচনের প্রাক্কালে এ ধরনের আলোচনা অত্যন্ত আনন্দের বিষয়। এখন থেকেই নির্বাচনী আলোচনা ও এলাকার উন্নয়ন নিয়ে কথা বলা প্রয়োজন। জনগণের প্রত্যাশা, এলাকার সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সবার মধ্যে আলোচনা হওয়া দরকার।

নিজের আগের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমি ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এর আগে দায়িত্ব পালন করেছি। আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিলাম, যখন দেশে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। জনগণের ভোটে নির্বাচিত হয়েও পাঁচ বছর দায়িত্ব পালন করতে পারিনি। করোনার কারণে দুই বছর সারা বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম বন্ধ ছিল। ফলে পাঁচ বছরের জন্য আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যে স্বপ্ন নিয়ে মানুষের খেদমত করতে চেয়েছিলাম, তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। সেই স্বপ্ন বুকে লালন করে আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছি। আপনারা পাঁচ বছরের জন্য যে প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন, আগামী নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হলে সেই প্রত্যাশা পূরণ এবং আপনাদের মনের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।

এ সময় আবু বকর সিদ্দিক মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ যেন সবাইকে ধৈর্যসহকারে চলার তৌফিক দেন। কেউ অসুস্থ থাকলে কিংবা কোনো সমস্যায় পড়লে আল্লাহ যেন সবাইকে সুস্থ ও নিরাপদ রাখেন। আগামী দিনের নির্বাচনে সবাই যেন সুন্দরভাবে অংশ নিতে পারেন এবং ইউনিয়ন পরিষদ, জনগণ ও দলের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

জনসভায় জাতীয়তাবাদী দলের চার নং ওয়ার্ডের সদস্য ফখরুল ইসলাম প্রধান, সদর উপজেলা কৃষক দলের সদস্যসচিব আমিনুল ইসলাম, যুব দলের সাদ্দাম হোসেন, দেলোয়ার হোসেন, সোহেলসহ স্থানীয় বাসিন্দা ও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

ভবানীপুরে ভাওয়ালগড় চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিকের নির্বাচনী জনসভা, মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস

আপডেট সময় ০১:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬