
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের কাতলামারায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম।
এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গোৎসবকে ঘিরে এলাকার ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নিজস্ব সংবাদ : 










