ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

বাড়ীয়া ইউনিয়নে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সিকদার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

আক্তার হোসাইনঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের নয়টি পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করেছেন গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন সিকদার। এ সময় তিনি পূজামণ্ডপ য়্যগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

রোববার (১৮ অক্টোবর) বাড়ীয়া ইউনিয়নের জামুনা, কেশরিতা, পাকুরিয়া, রেওলা, বাড়ীয়া, সারাইয়া, ছোট কয়ের ও বড় কয়ের এলাকার পূজামণ্ডপ ও দুর্গামন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদান তুলে দেন।

পরিদর্শনকালে দেলোয়ার হোসেন সিকদার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার উপলক্ষ।

তিনি বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপন করবেন। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন আমি আপনাদের কাছে আর্শিবাদ নিতে এসেছি যেনো সব সময় আপনাদের পাশে থাকতে পারি।

এ সময় বাড়ীয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূজা উদযাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান দেলোয়ার হোসেন সিকদার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

বাড়ীয়া ইউনিয়নে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সিকদার

আপডেট সময় ১১:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬