ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী Logo গাজীপুরে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করার ঘোষণা প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডা. কামরুল ইসলাম

গাসিকের উদ্যোগে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন টঙ্গী অঞ্চল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ রাকিব হোসেনঃ গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) উদ্যোগে আয়োজিত প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাছা অঞ্চলকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টঙ্গী অঞ্চল। শুক্রবার (১৬ অক্টোবর) কাশিমপুরে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলাকে কেন্দ্র করে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সিটি করপোরেশনের সচিব ফিরোজ আল মামুনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গাসিকের বিভিন্ন অঞ্চলের খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট নগরীতে ক্রীড়াচর্চা ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরিতে নতুন মাত্রা যোগ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জিএমপি পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া, গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, প্রধান প্রকৌশলী আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম হারুন উর রশিদ, সহকারী প্রকৌশলী আমজাদ হোসেনসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ক্রীড়াপ্রেমীদের মতে, এ ধরনের আয়োজন নগরীর তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড

error: Content is protected !!

গাসিকের উদ্যোগে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন টঙ্গী অঞ্চল

আপডেট সময় ০৯:৪৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬