ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

গাজীপুরে সদর উপজেলায় শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

আক্তার হোসাইন: গাজীপুরের সদর উপজেলার ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাবের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ক্লাবের নিজস্ব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন সিকদার। এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, আধুনিকতার প্রভাবে ঐতিহ্যবাহী ফুটবল খেলার প্রতি অনেকের আগ্রহ কমে যাচ্ছে। অথচ সুস্থ জীবনযাপন, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার চর্চা বাড়ানো জরুরি। যুবসমাজকে সুস্থ ও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নিতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. সৈয়দ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রণে উপস্থিত ছিলেন ভবানীপুর সূর্যোদয় বয়েজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াদ। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানে অংশ নেন।

ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

গাজীপুরে সদর উপজেলায় শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় ১০:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬