ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলীপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের মানুষের ওপর ব্যাপক নির্যাতন, গুম ও হত্যাকাণ্ড চালিয়েছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

নেতারা আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান নিয়ে বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের ষড়যন্ত্র করছেন। তাদের অভিযোগ, দেশের অভ্যন্তরে একটি মহলকে ব্যবহার করে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপি ও দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে বলেও তারা দাবি করেন।

বক্তারা বলেন, কোনো ধরনের সন্ত্রাস, অরাজকতা ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এসব অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এডভোকেট শহীদুজ্জামান, আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপি নেতা রকিব উদ্দিন সরকার পাপ্পু, প্রভাষক বশির, সরকার জাবেদ সুমন, আকম মোফাজ্জল হোসেন, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, সুরুজ আহমেদ, বশির আহমেদ বাচ্চু, কিরণ, গাজী সালাহউদ্দিন, জয়নাল আবেদীন তালুকদার, সাহাদাত হোসেন শাহীন, আরিফ হাওলাদারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৩:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬