ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

৫১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে বইপড়া কর্মসূচির পাইলটিং

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দেশের ৫১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে বইপড়া কর্মসূচির পাইলট কার্যক্রম। বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিকল্পিত এ কর্মসূচি বাস্তবায়নে নির্বাচিত বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেনের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিটি দেশের সব উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র বইপড়া কর্মসূচির পাইলট কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে দেশের সব উপজেলা থেকে ৫১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করা হয়েছে। এসব বিদ্যালয়ে কর্মসূচি বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক অনুমতি দিয়েছে।

নির্বাচিত বিদ্যালয়গুলোতে বইপড়া কর্মসূচির পাইলট কার্যক্রম পরিচালনায় বিশ্বসাহিত্য কেন্দ্রকে সার্বিক সহযোগিতা দিতে উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে চিঠিতে।

এ ছাড়া বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠির অনুলিপি বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় উপ-পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

পাইলট কার্যক্রমের জন্য নির্বাচিত ৫১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকাও চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠিতে এ উদ্যোগের সূত্র হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ সেপ্টেম্বরের একটি চিঠির উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

৫১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে বইপড়া কর্মসূচির পাইলটিং

আপডেট সময় ১২:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬