
আক্তার হোসাইন: গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার সকালে ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর থেকে সিংড়াতলী সড়কের দুই পাশে বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক আহমেদ সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, পরিষদের সচিব হান্নান খান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার ও জেলা ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন।
এ ছাড়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মুজিবুর রহমান ও নুরুল আমিন মাস্টার, সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা, সদর উপজেলা জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, ফখরুল প্রধান, সোলাইমান, কামাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি শেষে সংশ্লিষ্টরা বলেন, সড়কের দুই পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে এলাকার সবুজায়ন বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
নিজস্ব সংবাদ : 










