ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে দেলোয়ার সিকদার, আধুনিক উপজেলা গড়ার প্রত্যয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আক্তার হোসাইনঃ আসন্ন গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন মো. দেলোয়ার হোসেন সিকদার। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ, আধুনিক ও স্মার্ট সদর উপজেলা গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি ইতোমধ্যে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। নির্বাচনে তিনি সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনকে ঘিরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে দেলোয়ার হোসেন সিকদারের প্রার্থিতা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিশেষ করে তরুণ সমাজ, ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের মধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

দেলোয়ার হোসেন সিকদার বলেন, “গাজীপুর সদর উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক, স্মার্ট ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের পাশে থেকে তাদের সমস্যা শুনে সমাধানে কাজ করাই আমার মূল লক্ষ্য। এ জন্য সদর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা, তরুণদের জন্য কর্মমুখী ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “উপজেলা পরিষদে এমন নেতৃত্ব প্রয়োজন, যারা এলাকার মানুষের কথা শুনবেন এবং সমস্যার সময় পাশে থাকবেন। দেলোয়ার হোসেন সিকদার দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা তাঁর কাছে এলাকার উন্নয়ন ও জননিরাপত্তায় কার্যকর ভূমিকা প্রত্যাশা করি।”

মির্জাপুর ইউনিয়নের ব্যবসায়ী মানোয়ার মন্ডল বলেন, “মাদক ও চাঁদাবাজির মতো সামাজিক সমস্যাগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিরা এসব বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা। দেলোয়ার সিকদার যে উন্নয়ন ও নিরাপদ পরিবেশের কথা বলছেন, তা বাস্তবায়ন হলে এলাকার মানুষ উপকৃত হবে।”

ভাওয়াল গড় ইউনিয়নের তরুণ অনিক হাসান বলেন, “তরুণদের জন্য খেলাধুলা, শিক্ষার সুযোগ বাড়ানোর জন্য তিনি বিভিন্ন সময় তরুণদের ক্রীড়া সামগ্রী উপহার দিচ্ছেন এবং একই সঙ্গে মাদকের বিস্তার রোধে সামাজিকভাবে কার্যকর উদ্যোগ নিচ্ছেন। ভবিষ্যতেও তরুণদেরকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার জন্য প্রয়োজনীয় সামগ্রী দিবেন বলে জানিয়েছে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে মো. দেলোয়ার হোসেন সিকদার সদর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আমি মানুষের পাশে থাকতে চাই। একটি নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য সদর উপজেলা গড়াই আমার লক্ষ্য।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে দেলোয়ার সিকদার, আধুনিক উপজেলা গড়ার প্রত্যয়

আপডেট সময় ০৭:২৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬