ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

রয়েল নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত রয়েল নার্সিং কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী হাসান আজমল ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, স্বর্ণপদকপ্রাপ্ত জনপ্রতিনিধি ও পুনরায় কাউন্সিলর পদপ্রার্থী খায়রুল আলম বিএসসি।

অনুষ্ঠানে রয়েল নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের শিক্ষা ও কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাসান আজমল ভূঁইয়া বলেন, নার্সিং পেশা শুধু একটি চাকরি নয়, এটি মানবসেবার মহান দায়িত্ব। সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিদায়ী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবায় দক্ষ নার্স ও মিডওয়াইফারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।

বিশেষ অতিথি খায়রুল আলম বিএসসি শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষা জীবনের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। কর্মজীবনে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন।

পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

রয়েল নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:২২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬