ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে জেলা পরিষদের উদ্যোগে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে জেলা পরিষদের উদ্যোগে একই দিনে ৩০টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব প্রকল্পের উদ্বোধন করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রত্যন্ত এলাকার সড়ক সংস্কার, মাদ্রাসা ও এতিমখানার অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ।

শনিবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী এসব প্রকল্পের উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকার শাখা সড়কগুলো সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। একই সঙ্গে কয়েকটি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন ছিল। নতুন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এসব সমস্যার কিছুটা সমাধান হবে বলে আশা করছেন তাঁরা।

উদ্বোধনকালে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, “উন্নয়ন শুধু শহরকেন্দ্রিক হলে চলবে না। প্রত্যন্ত এলাকার মানুষও উন্নয়নের সমান সুযোগ পাওয়ার অধিকার রাখেন। মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই এসব প্রকল্প নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যেসব এলাকার মানুষ যোগাযোগসহ বিভিন্ন সমস্যায় রয়েছেন, পর্যায়ক্রমে সেসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি কাজের মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন বলেন, এলাকার অনেক রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ায় তাঁরা আশাবাদী। তবে উদ্বোধন করা প্রকল্পগুলোর কাজ দ্রুত, স্বচ্ছতা ও মান বজায় রেখে শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।

অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও উপসচিব আহাম্মদ হোসেন ভূঁইয়া, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মো. মামুদ সরকার, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জুয়েল সরকার, আটাবহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মোল্লাসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে ফুলবাড়িয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানাগুলোর অবকাঠামোগত পরিবেশেও পরিবর্তন আসবে। এর ফলে এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমবে বলে আশা করছেন তাঁরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

কালিয়াকৈরে জেলা পরিষদের উদ্যোগে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক

আপডেট সময় ০৪:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬