ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী Logo আনন্দঘন পরিবেশে দৈনিক বাংলাভূমির বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত Logo দলকে শক্তিশালী করতে কালিয়াকৈর পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

গাজীপুর জেলা পরিষদের সিইও নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা, রেখে গেলেন উন্নয়নের স্থায়ী স্বাক্ষর

মোঃ রাকিব হোসেনঃ বদলিজনিত কারণে গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নজরুল ইসলামের বিদায় উপলক্ষে রোববার (৩০ আগষ্ট) সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায় সংবর্ধনায় তাঁর কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে কর্মকর্তা-কর্মচারীরা তাঁর কর্মনিষ্ঠা, দায়িত্বশীলতা ও প্রশাসনিক দক্ষতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বার-এ্যাট-ল), স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভুঁইয়া, গাজীপুর সিটি করপোরেশনের সচিব (ভারপ্রাপ্ত) ফিরোজ আল মামুন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমানসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বল্প সময়ের দায়িত্বকালেও মো. নজরুল ইসলাম জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, আর্থিক ব্যবস্থাপনা জোরদার, রাজস্ব আহরণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

বক্তারা আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে মো. নজরুল ইসলামের আন্তরিকতা ও কর্মনিষ্ঠা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রশংসিত হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই তিনি সহকর্মীদের সঙ্গে একটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হন। ফলে তাঁর বদলির খবরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম তাঁর বক্তব্যে দায়িত্ব পালনকালে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, কর্মজীবনে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও কর্মস্থলের সহকর্মীদের আন্তরিকতা ও সহযোগিতার স্মৃতি সবসময় মনে থাকবে। গাজীপুর জেলা পরিষদে দায়িত্ব পালনের সময় যাঁরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানানো হয় সহকর্মীকে। আনুষ্ঠানিকভাবে কর্মস্থল বদল হলেও তাঁর কর্মনিষ্ঠা, দায়িত্বশীলতা ও সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের স্মৃতি গাজীপুর জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন

error: Content is protected !!

গাজীপুর জেলা পরিষদের সিইও নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা, রেখে গেলেন উন্নয়নের স্থায়ী স্বাক্ষর

আপডেট সময় ০৪:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬