ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গাজীপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মো. রাকিব হোসেনঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংবাদপত্রে বিদ্রোহী কবি নজরুল শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল গাজীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিদ্রোহী কবি স্মৃতি সংসদ, গাজীপুরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্রোহী কবি স্মৃতি সংসদের উপদেষ্টা, দৈনিক মুক্ত বলাকার প্রকাশক ও সম্পাদক আলমগীর হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিদ্রোহী কবি স্মৃতি সংসদের উপদেষ্টা অধ্যাপক মুকুল কুমার মল্লিক। প্রধান আলোচক ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিদ্রোহী কবি স্মৃতি সংসদের উপদেষ্টা এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাসুম।

আলোচনায় অংশ নেন বিদ্রোহী কবি স্মৃতি সংসদের উপদেষ্টা অধ্যাপক ডা. লোকমান হোসেন, দৈনিক বাংলাভূমির প্রকাশক ও সম্পাদক নজরুল ইসলাম আজহার, সাপ্তাহিক সারাজাহান-এর ভারপ্রাপ্ত সম্পাদক এম এ ফিরোজ লাভলু, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সজীব, সাবেক সহসভাপতি ও দৈনিক সংগ্রামের গাজীপুর প্রতিনিধি রেজাউল বারী বাবুল, সাপ্তাহিক শুভ সকাল-এর প্রকাশক ও সম্পাদক শিবলী, সাপ্তাহিক পিল সুজ-এর প্রকাশক ও সম্পাদক মুহাম্মদ আবু হানিফা, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বাবুল, শিক্ষক নেতা ও সাংবাদিক আকাশ, কবি আবু নাসের খান তপন, কবি-গীতিকার-সুরকার আবু কায়েস এবং গাজীপুর রিদম ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও বিদ্রোহী কবি স্মৃতি সংসদের উপদেষ্টা রিয়াজ মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী টিভির গাজীপুর প্রতিনিধি ও সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মাসুদ রানা, গাজীপুর সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক হাইউল উদ্দিন, সাংবাদিক শাহজাহান খান, রেজাউল করিম মোল্লা, বৈরাগী বিপ্লব, সাব্বির আহমেদ রুবেল, রাকিব হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

আলোচনা সভা সঞ্চালনা করেন নিউ নেশন পত্রিকার গাজীপুর প্রতিনিধি ও বিদ্রোহী কবি স্মৃতি সংসদের চেয়ারম্যান মো. মেহেদী হাসান বিপ্লব (বাদামী)।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর বিদ্রোহী চেতনা, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা আজও সমাজে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও জীবনাদর্শ তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আরটিভির গাজীপুর প্রতিনিধি আজহারুল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গাজীপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া

আপডেট সময় ০২:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬