ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুর সিটি করপোরেশনের ২১তম সভা অনুষ্ঠিত, নগর উন্নয়নে একাধিক সিদ্ধান্ত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশনের ২১তম করপোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নগরীর উন্নয়ন, রাজস্ব আদায়, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও সিটি করপোরেশনের সম্পত্তি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

সভা সূত্রে জানা যায়, শুরুতে পূর্ববর্তী করপোরেশন সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পরে নগরীর চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ডিপিপি, রাজস্ব আয়-ব্যয়, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা এবং করপোরেশনের সম্পত্তি সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় নগরবাসীর নাগরিক সেবার মান আরও উন্নত করা এবং সেবাদানের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি চলমান উন্নয়নকাজের গতি বাড়ানো এবং গাজীপুর মহানগরীর দীর্ঘমেয়াদি, পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও দায়িত্বশীলতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সেবাকে আরও সহজ ও কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, গাজীপুর মহানগরীর উন্নয়নকে একটি সুপরিকল্পিত কাঠামোর মধ্যে এগিয়ে নিতে হবে। চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় নগরবাসীর প্রয়োজন ও নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানিজাল খানম, সচিব (ভারপ্রাপ্ত) ফিরোজ আল মামুন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আব্দুল বারেক, প্রধান রাজস্ব কর্মকর্তা সানিউল কাদের,অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ, মোঃ লেহাজ উদ্দিন, মোঃ হাসিবুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুর সিটি করপোরেশনের ২১তম সভা অনুষ্ঠিত, নগর উন্নয়নে একাধিক সিদ্ধান্ত

আপডেট সময় ১২:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬