ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী Logo গাজীপুরে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করার ঘোষণা প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডা. কামরুল ইসলাম

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়ে দরিদ্র নারী ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী-শিক্ষার্থীদের মধ্যে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় গাজীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, সদস্য সচিব আবু বকর ছিদ্দিক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী এবং ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার। স্বাগত বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোমেন মিয়া।

কর্মসূচির আওতায় ১০ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল, প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন দরিদ্র নারীর মধ্যে সেলাই মেশিন, ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে ছাতা এবং ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তিও প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি সুবিধাবঞ্চিত নারী ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার ফলে তারা নিজ উদ্যোগে আয় করার সুযোগ পাবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিদ্যালয়ে যাতায়াত ও পড়াশোনায় সহায়ক হবে।

সংশ্লিষ্টরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে সরকারের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হান্নান খান, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড

error: Content is protected !!

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়ে দরিদ্র নারী ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় ০১:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬