ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

উন্নয়ন ও জনসেবার প্রত্যয় চেয়ারম্যান পদে আবু তাহের মুসুল্লি, গাজীপুর সদরে শুরু নতুন সমীকরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

গাজীপুর সদর উপজেলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের মুসুল্লি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তাঁর এ ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ততার কারণে নিজ এলাকায় পরিচিতি পেয়েছেন আবু তাহের মুসুল্লি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট সংস্কার, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কারসহ নানা কর্মকাণ্ডে ভূমিকা রাখেন। একই সঙ্গে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন বলেও জানান তারা।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আবু তাহের মুসুল্লি বলেন, “আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধির মূল দায়িত্ব হলো মানুষের সেবা করা। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকাকালে আমি সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি। জীবনের বাকি সময়টুকুও সাধারণ মানুষের সেবায় উৎসর্গ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গাজীপুর সদর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”

তিনি বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, যুব উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল কাদের বলেন, “আবু তাহের মুসুল্লি একজন সৎ, মানবিক ও পরিশ্রমী নেতা। তিনি যেকোনো বিপদে মানুষের পাশে দাঁড়ান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকাকালে তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। আমরা চাই, তিনি আবারও জনগণের সেবা করার সুযোগ পান।”

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, আবু তাহের মুসুল্লির সম্ভাব্য প্রার্থিতা নিয়ে এলাকায় ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

উন্নয়ন ও জনসেবার প্রত্যয় চেয়ারম্যান পদে আবু তাহের মুসুল্লি, গাজীপুর সদরে শুরু নতুন সমীকরণ

আপডেট সময় ০২:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬