ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী Logo আনন্দঘন পরিবেশে দৈনিক বাংলাভূমির বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন সিকদার, জনগণের কল্যাণে কাজের প্রত্যয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

আক্তার হোসাইনঃ আসন্ন গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় সমাজসেবক ও গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সিকদার। সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে তাকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন দেলোয়ার হোসেন সিকদার। বিশেষ করে সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানে সহযোগিতার কারণে তিনি স্থানীয়দের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন বলে দাবি করেছেন তার সমর্থকরা।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে গাজীপুর সদর উপজেলার উন্নয়ন, শিক্ষা, সামাজিক কল্যাণ এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তার সমর্থকদের প্রত্যাশা, জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে এলাকার প্রয়োজনভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্ব দেবেন তিনি।

এ বিষয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন সিকদার বলেন, “আমি সবসময় মানুষের সেবা করার চেষ্টা করেছি। এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে গাজীপুর সদর উপজেলার উন্নয়ন এবং জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাব। সাধারণ মানুষের সমস্যা নিজের সমস্যা মনে করে তা সমাধানে ভূমিকা রাখাই হবে আমার মূল লক্ষ্য।”

তার প্রার্থিতা ঘিরে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তবে নির্বাচনে চূড়ান্ত প্রার্থীতা, মনোনয়ন ও ভোটের ফলাফল নির্ধারিত হবে নির্বাচন কমিশনের তফসিল ও নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি

error: Content is protected !!

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন সিকদার, জনগণের কল্যাণে কাজের প্রত্যয়

আপডেট সময় ০৬:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬