ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

বিএমটিএফ স্কুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

গাজীপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) স্কুল অ্যান্ড কলেজের বিএনসিসি প্লাটুনের উদ্যোগে মশক নিধন ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) প্রতিষ্ঠানের প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল আব্দুল কাদের মো. আশরাফ আল মামুন। র‍্যালিতে বিএনসিসি প্লাটুন কমান্ডার টিইউও বিল্লাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জাব্বার, বিএনসিসির ক্যাডেটসহ প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন।

র‍্যালি চলাকালে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

পাশাপাশি মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানের আশপাশের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

আয়োজকরা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে জনসচেতনতা গড়ে তুলতে হবে। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

বিএমটিএফ স্কুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান

আপডেট সময় ০৩:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬