ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী Logo আনন্দঘন পরিবেশে দৈনিক বাংলাভূমির বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

গাজীপুর সদর উপজেলার নবাগত এসিল্যান্ড হিসেবে জিয়াউল হাসানের যোগদান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০তম ব্যাচের কর্মকর্তা মোঃ জিয়াউল হাসান সৌরভ। এর আগে তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ৮ মাস সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

প্রশাসনিক প্রয়োজনে চলতি মাসের গত ১১ আগস্ট মঙ্গলবার গাজীপুর সদর উপজেলায় সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসেবে নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দাফতরিক দায়িত্ব গ্রহন করেন। তিনি অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও জনবান্ধব একজন প্রশাসনিক কর্মকর্তা।

নতুন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউল হাসান সৌরভ দায়িত্ব গ্রহণে গাজীপুর সদর উপজেলার ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ ও দ্রুততার সঙ্গে জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন সচেতন মহল। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবাগত এই কর্মকর্তার দক্ষ নেতৃত্বে গাজীপুর সদর উপজেলার ভূমি প্রশাসন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।

জিয়াউল হাসান সৌরভ আশা প্রকাশ করেছেন, ভূমি সংক্রান্ত সেবায় সাধারণ জনগণ সচেতন থাকলে ভূমি সেবার গতি আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। পাশাপাশি সদর উপজেলার ভূমি প্রশাসনকে আরও গতিশীল, স্বচ্ছ ও সেবামুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

“নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর নবাগত সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভের প্রধান লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত, স্বচ্ছ ও দ্রুত ভূমি সেবা নিশ্চিত করা। ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কোনো নাগরিক যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।”

তিনি জানান, নামজারি, জমাভাগ, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন করসহ ভূমি অফিসের আওতাধীন সেবাগুলো সরকারি বিধি-বিধান অনুযায়ী নির্ধারিত সময়ে দেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি সেবাপ্রার্থীদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানিয়েছেন, ভূমি অফিস সাধারণ মানুষের জমি, সম্পদ ও অধিকার-সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, নিয়ম-শৃঙ্খলা ও জনবান্ধব আচরণ নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম অগ্রাধিকার। সেক্ষেত্রে প্রশাসন, স্থানীয় নাগরিক, সুশীলসমাজ ও গণমাধ্যমের সর্বোচ্চ সহযোগীতা কামনা করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি

error: Content is protected !!

গাজীপুর সদর উপজেলার নবাগত এসিল্যান্ড হিসেবে জিয়াউল হাসানের যোগদান

আপডেট সময় ০৯:০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬