ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আক্তার হোসাইনঃ ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে গাজীপুরের বাড়ীয়া ইউনিয়নে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত এ অভিযানে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অভিযান চলাকালে তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং বাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খান।

এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকায় জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার, মশার লার্ভা ধ্বংস এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। আর চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে ইউনিয়নজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে এমন কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০৮:৫৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬