ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

হর্নমুক্ত গাজীপুর গড়তে জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ, সরকারি গাড়িতে অযথা হর্ন নয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

গাজীপুরে প্রতিদিনের কানে তালা লাগানো হর্নের শব্দ কমাতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সরকারি গাড়ি থেকেই শুরু হচ্ছে ‘হর্নমুক্ত গাজীপুর’ কর্মসূচি। জরুরি প্রয়োজন ছাড়া জেলার কোনো সরকারি যানবাহনে আর অযথা হর্ন বাজানো হবে না—এমন সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। জেলা প্রশাসকের ভাষায়, জনগণকে সচেতন করতে আগে সরকারকেই উদাহরণ তৈরি করতে হবে।

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণ করে একটি শান্ত, স্বাস্থ্যকর ও বাসযোগ্য গাজীপুর গড়ে তুলতেই এই উদ্যোগ। এ লক্ষ্যে জেলা প্রশাসনের একটি বিশেষ পরিকল্পনা ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হয়েছে এবং তিনি এ বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন।

সভায় জেলা প্রশাসক জানান, হর্ন ছাড়া নিরাপদে গাড়ি চালানো সম্ভব কি না, তা যাচাই করতে তিনি নিজেই সরকারি গাড়িতে গাজীপুর থেকে ঢাকাসহ প্রায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। কোথাও কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। এরপর উপস্থিত কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানান, জরুরি পরিস্থিতি ছাড়া যেন সরকারি গাড়িতে হর্ন ব্যবহার না করা হয়। তাঁর আহ্বানে সাড়া দিয়ে সব কর্মকর্তা নিজ নিজ দপ্তরের সরকারি যানবাহনে এ নীতি বাস্তবায়নের অঙ্গীকার করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সঞ্চালনায় সভায় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, প্রচলিত আইন এবং করণীয় নিয়ে সচিত্র উপস্থাপনা করা হয়। পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়।

সভা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ও আধাসরকারি কর্মকর্তাদের নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। বাস, লেগুনা, সিএনজি ও অটোরিকশা চালকদের আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুরকে হর্নমুক্ত নগরীতে পরিণত করার লক্ষ্যে সচেতন করা হয়।

জেলা প্রশাসনের আশা, সরকারি যানবাহন দিয়ে শুরু হওয়া এই উদ্যোগ ধাপে ধাপে জেলার সব ধরনের যানবাহনের মধ্যে ছড়িয়ে পড়বে এবং শব্দদূষণ কমিয়ে নাগরিকদের জন্য আরও শান্ত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

হর্নমুক্ত গাজীপুর গড়তে জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ, সরকারি গাড়িতে অযথা হর্ন নয়

আপডেট সময় ০২:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬