ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের বাড়িয়া ইউনিয়নে বৃক্ষরোপণ উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আক্তার হোসাইনঃ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে গাজীপুরের বাড়িয়া ইউনিয়নে শুরু হয়েছে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খাতিয়া কয়ের সড়কের পাশে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান খান। এ সময় বাড়িয়া ৫ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত মেম্বার মঞ্জুর আলী, ৭ নং ওয়ার্ডের মেম্বার মোতালেব গাজীসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎও সুরক্ষিত করে। প্রধানমন্ত্রীর আহ্বানে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে জনআন্দোলনে রূপ দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও তার পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির ধারাবাহিকতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ করা হবে, যাতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ জনপদ গড়ে তোলা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের বাড়িয়া ইউনিয়নে বৃক্ষরোপণ উদ্বোধন

আপডেট সময় ০৭:৪৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬