ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে ৫০ হাজার বৃক্ষরোপণের সূচনা, উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গাসিকের পুবাইল অঞ্চলের বিন্দান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই দিনে পুবাইলের ৪২ নম্বর ওয়ার্ডের বাদুরতলা সড়কের দুই পাশেও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত এ কর্মসূচি সফল করতে গাজীপুরের প্রতিটি এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।”

তিনি গাজীপুরের সর্বস্তরের জনগণকে এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করেও সবুজ পরিবেশ গড়ে তুলতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণেই এ উদ্যোগ সফল হবে।

গাজীপুর সিটি কর্পোরেশন সূত্র জানায়, পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের দুই পাশ, খোলা জায়গা ও জনসমাগমস্থলে ৫০ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে। এর মাধ্যমে নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরে ৫০ হাজার বৃক্ষরোপণের সূচনা, উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন

আপডেট সময় ০১:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬