ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

জলাবদ্ধতায় পানিবন্দি ৩ শতাধিক পরিবারের পাশে গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

টানা কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া গাজীপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে গাজীপুর সিটি করপোরেশন।

মঙ্গলবার (১৪ জুলাই) ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার নিজ হাতে দুর্গত পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় তিনি বাসিন্দাদের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল মুড়ি, চিড়া, গুড়, খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ।

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) আমজাদ হোসেনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে গাজীপুর সিটি করপোরেশন। জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে কাজ চলছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত আরও পরিবারকে পর্যায়ক্রমে ত্রাণ সহায়তার আওতায় আনা হবে। একই সঙ্গে দ্রুত পানি নিষ্কাশন ও নাগরিক দুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

জলাবদ্ধতায় পানিবন্দি ৩ শতাধিক পরিবারের পাশে গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকার

আপডেট সময় ০৬:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬