ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

জলাবদ্ধতা নিরসনে মাঠে গাজীপুর সিটি করপোরেশন, বড়বাড়ি–তারগাছ এলাকায় চলছে ড্রেন পরিষ্কার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নগরীর বিভিন্ন এলাকায় ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করেছে। এরই অংশ হিসেবে মহানগরের বড়বাড়ি–তারগাছ এলাকায় ড্রেন থেকে জমে থাকা ময়লা-আবর্জনা ও পলি অপসারণের কাজ চলছে।

জিসিসির কর্মীরা নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার করে পানি চলাচলের প্রতিবন্ধকতা দূর করছেন, যাতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হতে পারে এবং জলাবদ্ধতার ঝুঁকি কমে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনে আবর্জনা জমে থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং বর্ষাকালে জনদুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমবে বলে তারা আশা করছেন।

গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, বর্ষা মৌসুমে নগরবাসীর দুর্ভোগ কমাতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে রেখে নগরবাসীর জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সিটি করপোরেশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

জলাবদ্ধতা নিরসনে মাঠে গাজীপুর সিটি করপোরেশন, বড়বাড়ি–তারগাছ এলাকায় চলছে ড্রেন পরিষ্কার

আপডেট সময় ০৩:৫৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬