ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন, নতুন রাস্তা ও ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে একযোগে ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম (যুগ্মসচিব) এর নেতৃত্বে সিটি কর্পোরেশনের ১ থেকে ৫৭ নম্বর ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম শুরু হয়।

একই দিনে নগরীর বিভিন্ন এলাকায় তিনটি নতুন রাস্তা এবং আরসিসি ড্রেন নির্মাণকাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর চলাচল সহজতর হবে এবং দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, “পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রমের কোনো বিকল্প নেই। জলাবদ্ধতামুক্ত গাজীপুর গড়ার লক্ষ্যে আমরা পরিকল্পিতভাবে কাজ করছি। পাশাপাশি নগরীর অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।”

প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম বলেন, “নগরবাসীকে উন্নত, নিরাপদ ও টেকসই নাগরিক সেবা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। পরিচ্ছন্নতা কার্যক্রম ও অবকাঠামো উন্নয়নকে সমন্বিতভাবে এগিয়ে নিয়ে গাজীপুরকে একটি আধুনিক ও স্মার্ট নগরীতে রূপান্তরের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক নগর সেবা নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এর অংশ হিসেবেই একযোগে ড্রেন পরিষ্কার এবং নতুন অবকাঠামো নির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন, নতুন রাস্তা ও ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় ০৭:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬