ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

বৃত্তি অর্জন শুধু স্বীকৃতি নয়, এগিয়ে যাওয়ার প্রেরণা: গাসিক প্রশসাক শওকত হোসেন সরকার

শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করতে গাজীপুর স্কুল অ্যান্ড কলেজ সোসাইটির উদ্যোগে ‘মেধা অন্বেষণ বৃত্তি প্রকল্প-২০২৫’-এর সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে গাজীপুর মহানগরের চন্দনা চৌরাস্তা এলাকার একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১ হাজার ৩০০ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

গাজীপুর স্কুল অ্যান্ড কলেজ সোসাইটির সভাপতি মো. মাইনুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। সংগঠনের সাধারণ সম্পাদক মো. তমিজুল ইসলাম ও মো. শহিদুল ইসলাম মণ্ডল যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “বৃত্তি অর্জন শুধু একটি স্বীকৃতি নয়, এটি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার শক্তিশালী প্রেরণা। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত করে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আগামী দিনের স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে আজকের শিক্ষার্থীরাই নেতৃত্ব দেবে।”

আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূঁইয়া। তিনি বলেন, “বৃত্তি শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি হলেও এর মাধ্যমে তাদের দায়িত্বও বেড়ে যায়। শিক্ষার পাশাপাশি সৃজনশীল চিন্তা, শৃঙ্খলা ও চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিতে হবে।”

পরে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থীর হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অর্জনে আনন্দ প্রকাশ করেন। তারা এ স্বীকৃতিকে ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

বৃত্তি অর্জন শুধু স্বীকৃতি নয়, এগিয়ে যাওয়ার প্রেরণা: গাসিক প্রশসাক শওকত হোসেন সরকার

আপডেট সময় ০২:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬