ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মজুতকৃত সিগারেট জব্দ করা হয়েছে। মজুতকারী ব্যবসায়ী স্থানীয় নাজিমুদ্দিনের ছেলে ইয়াসিন আরাফাত।
মঙ্গলবার (১৬ জুন) গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) গাজীপুর সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান এলিস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ও ৬ ধারায় একটি মামলা দায়ের করে অভিযুক্তকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় অভিযান চালিয়ে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের অবৈধভাবে মজুতকৃত সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট বিধি মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের জিম্মায় রাখা হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ধ্রুব অধিকারী এবং বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মোঃ বদরুজ্জামান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার ক্যাপটেন ইফতেখার আহমেদ, সিনিয়র এএসপি দেবজিত পাল, স্কোয়াড কমান্ডার পোড়াবাড়ী ক্যাম্পসহ র‍্যাব-১-এর সদস্যবৃন্দ এবং আনসার সদস্যরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় ও নিয়ন্ত্রিত পণ্যের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি এবং বাজারে অস্থিরতা তৈরির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ

আপডেট সময় ০৩:৪৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬