ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরে যুবদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

গাজীপুরে যুবসমাজকে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে যুবদের দেশ গঠন ও সামাজিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মঙ্গলবার (৯ জুন) গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে যুবদের ভূমিকা” শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন। তিনি বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের সঠিক পথে পরিচালিত করতে পারলে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব। তিনি যুবকদের আইন মেনে চলা, সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের উপপরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

অপর বিশেষ অতিথি যুব প্রশিক্ষণ কেন্দ্র, গাজীপুরের ডেপুটি কো-অর্ডিনেটর আবু তাহের মোঃ রকিব বলেন, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে যুবসমাজ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুরের উপপরিচালক জনাব অলকা প্রভা দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে যুব উন্নয়ন কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। বক্তারা তারুণ্যের শক্তিকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে যুববান্ধব উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরে যুবদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬