ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

মাদকবিরোধী বার্তা নিয়ে গাজীপুরে শুরু হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে গাজীপুরে আয়োজন করা হয়েছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। আগামী ১৮ জুন গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।

‘মাদক নয়, খেলাধুলা হোক তরুণ প্রজন্মের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৮ জুন) বিকেলে শহীদ বরকত স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান সময়ে তরুণদের একটি বড় অংশ মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতিতে খেলাধুলাকে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যেই এ আয়োজন। আয়োজকদের মতে, ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলগুলোর নিবন্ধন কার্যক্রম, খেলার নিয়মাবলি এবং ভবিষ্যতে গাজীপুরের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হান্নান মিয়া হান্নু বলেন, “খেলাধুলার ইতিবাচক বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের সফল আয়োজন ও ব্যাপক প্রচার-প্রসারে সাংবাদিকদের সহযোগিতা আমাদের প্রত্যাশা।”

তিনি জানান, প্রতিটি খেলায় অংশগ্রহণকারী দুই দলের জন্য মোট ৫০ হাজার টাকা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে। এতে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, “মাদক নয়, খেলাধুলা হোক তরুণ প্রজন্মের অঙ্গীকার—এই বার্তাকে বাস্তবে রূপ দিতে আমরা কাজ করছি। তরুণদের মাঠমুখী করতে এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ আয়োজন।”

সংবাদ সম্মেলনে প্রাক্তন ফুটবলার আবদুর রউফ বাবুল, অ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপি নেতা মোফাজ্জল হোসেনসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা টুর্নামেন্টকে সফল করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে গাজীপুরবাসীকে মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

মাদকবিরোধী বার্তা নিয়ে গাজীপুরে শুরু হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আপডেট সময় ০৭:৩৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬