ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরে বসতভিটার বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা, জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর সদর থানাধীন ২৮ নং ওয়ার্ড হাড়িনাল উত্তরপাড়া এলাকায় বসতভিটার জমি দখলের চেষ্টা, নির্মাণকাজে বাধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত আবেদন করেছেন এক নারী।

অভিযোগকারী মমতাজ বেগম জানান, তিনি পৈতৃক সূত্রে প্রাপ্ত প্রায় ৭.৪৮ শতাংশ জমির বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। সম্প্রতি একই এলাকার মো. আল মুনসুর ও তার সহযোগীরা তার জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, গত ৩ জুন সকালে জমির সীমানার মধ্যে বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ চলাকালে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেন। এ সময় নির্মাণ শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয় এবং অভিযোগকারী প্রতিবাদ করলে তাকে গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে ওই জমিতে কোনো ধরনের নির্মাণকাজ করতে না দেওয়ার হুমকি দিচ্ছেন। এমনকি অভিযোগকারী ও তার পরিবারকে উচ্ছেদের ভয় দেখিয়ে বিভিন্নভাবে মানসিকভাবে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের ওপর নির্ভর করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরে বসতভিটার বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা, জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

আপডেট সময় ০২:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬