ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকারের উদ্যোগে দোয়া ও গণভোজ

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। শনিবার (৩০ মে) গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশ পুনর্গঠন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য দোয়া করা হয়।

পরে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের অংশগ্রহণে গণভোজ অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম এবং জনগণের কল্যাণে তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক দর্শন ও উন্নয়ন ভাবনা এখনও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকারের উদ্যোগে দোয়া ও গণভোজ

আপডেট সময় ০৫:১৯:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬