ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকারের নির্দেশনায় ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ০৬:০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর মহানগরীতে কোরবানির বর্জ্য অপসারণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার-এর কঠোর নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকার কোরবানির বর্জ্য মাত্র ১২ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে প্রশাসক শওকত হোসেন সরকার মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করার নির্দেশ দেন এবং নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, ঈদের দিন সকাল থেকেই পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা নগরীর বিভিন্ন ওয়ার্ডে একযোগে কাজ শুরু করেন। শতাধিক যানবাহন, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ১২শত পরিচ্ছন্ন কর্মী মাঠে থেকে নিরলসভাবে কাজ করেন। ফলে রাত নামার আগেই নগরীর অধিকাংশ এলাকা বর্জ্যমুক্ত করা সম্ভব হয়।

প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি। ঈদের আনন্দ যেন বর্জ্যের কারণে ব্যাহত না হয়, সে লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারকি করা হয়েছে।”

নগরবাসীর মধ্যেও এ কার্যক্রম নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, প্রশাসনের নিবিড় তদারকি ও সমন্বিত উদ্যোগের ফলে এবার আগের যেকোনো সময়ের তুলনায় অনেক দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকারের নির্দেশনায় ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ

আপডেট সময় ০৬:০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬