ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

ঈদের দ্বিতীয় দিনে গাজীপুরে জোরদার বর্জ্য অপসারণ কার্যক্রম, মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদারভাবে চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে দিনব্যাপী কার্যক্রম তদারকি করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

গাজীপুর মহানগরীর নাওজোর, শিমুলতলী, ছায়াবীথি, রথখোলা মাঠ, ধীরাশ্রম, কোনাবাড়ী ও টঙ্গীর বিভিন্ন এলাকায় সরেজমিনে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত কর্মীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রতিদিনের কোরবানির বর্জ্য সর্বোচ্চ আট ঘণ্টার মধ্যে অপসারণ করে নির্ধারিত ডাম্পিং স্টেশনে নেওয়া হচ্ছে। এতে নগরবাসীর মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বিভিন্ন এলাকায় দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমে এসেছে।

পরিদর্শনকালে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “কোরবানির প্রতিদিনের বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণের মাধ্যমে গাজীপুরকে পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।”

তিনি আরও জানান, পরিচ্ছন্ন কর্মীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রতিদিন দুই বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঈদ উপলক্ষে অতিরিক্ত বেতন, বোনাস ও কোরবানির গোশত প্রদান করায় কর্মীরা উৎসাহ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের এমন দ্রুত ও সমন্বিত পরিচ্ছন্নতা কার্যক্রম নগরবাসীর মাঝে প্রশংসা কুড়াচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

ঈদের দ্বিতীয় দিনে গাজীপুরে জোরদার বর্জ্য অপসারণ কার্যক্রম, মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার

আপডেট সময় ০১:৩৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬