ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরে শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

গাজীপুরে শিশু ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুক্রবার নগরীর শিববাড়ি জুলাই চত্বর এলাকায় আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ ও সচেতন নাগরিকরা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনায় বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা অনেক সময় পার পেয়ে যাচ্ছে, যা নতুন অপরাধকে উৎসাহিত করছে।

প্রতিবাদকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল, “বিচার কই? জনগণ নিজ চোখে দেখতে চায়” এবং “শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই”। এ সময় তারা দ্রুত বিচার নিশ্চিত করে নারী ও শিশুদের নিরাপত্তা জোরদারের দাবি জানান।

বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সমাজে অপরাধ আরও বাড়বে। তাই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরে শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

আপডেট সময় ০২:২৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬