ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরে বিআরটি করিডোর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার আশ্বাস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় চলমান বিআরটি প্রকল্পের সৌন্দর্যবর্ধন, বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুক্রবার (২২ মে) দুপুরে পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভায় ঈদের বর্জ্য ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দেশনা দেওয়া হয়েছে—ঈদের দিন কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করতে হবে। শুধু গাজীপুর নয়, ঢাকাসহ দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভাকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “এই পরিচ্ছন্নতা কার্যক্রম সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য, প্রশাসক ও মেয়ররা সরাসরি তদারকি করবেন। আমিও ঈদের দিন ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করব।”

রাজেন্দ্রপুর এলাকায় মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ প্রসঙ্গে প্রতিমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সড়ক দিয়ে যাওয়ার সময় বর্তমান প্রধানমন্ত্রীর নজরে বিষয়টি আসে। পরে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং মহাসড়কের পাশ থেকে হাজার হাজার টন বর্জ্য স্থায়ীভাবে অপসারণ করা হয়।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ও বন বিভাগের জায়গায় ময়লা ফেলার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। এতে যাত্রী ও স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হতো। এখন শুধু বর্জ্য অপসারণ নয়, পুরো এলাকায় সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কাজ চলছে।”

প্রতিমন্ত্রী জানান, মহাসড়কের পাশের খাল খননের কাজও শুরু হয়েছে। খনন শেষে পানির প্রবাহ স্বাভাবিক রাখা এবং নান্দনিক পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নজর দেশের প্রতিটি ভালো-মন্দ বিষয়ের ওপর রয়েছে। কোথাও কোনো সমস্যা দেখলেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এ ধরনের দায়িত্বশীল নেতৃত্ব দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে।”

গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্যের স্থায়ী সমাধান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীতে আধুনিক ডাম্পিং স্টেশন না থাকায় বর্জ্য ব্যবস্থাপনায় সংকট তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকার গাজীপুরে আধুনিক হাই-টেক ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা নিয়েছে।

তিনি জানান, চীন ও ফিনল্যান্ডসহ কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। পিপিপি বা বৈদেশিক সহযোগিতার মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও মিথেন গ্যাস উৎপাদনের পরিকল্পনা রয়েছে। খুব দ্রুত গাজীপুরকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরে বিআরটি করিডোর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার আশ্বাস

আপডেট সময় ০৬:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬